শনিবার, 14 নভেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

বামনার ডৌয়াতলায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু।

মোঃ তামিম | 06 নভেম্বর 2026, 07:20 PM | পঠিত: 70 বার
1000671040
নিজস্ব প্রতিবেদকঃ রগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মো. রুবেল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ডৌয়াতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুদিঘাটা গ্রামের মো. ছগির হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে ছাগলের জন্য ঘাস কাটতে ক্ষেতে যান রুবেল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে আক্রান্ত হয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রুবেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ