বরগুনার পাথরঘাটায় প্রায় ৯মণ হরিণের গোস্তো, ৩টি চামড়া সহ এক শিকারী আট করেছে কোস্টগার্ড।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে দক্ষিণ চরদোয়ানীর কালিয়ার খাল এলাকায় একটি কাঠের নৌকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। জব্দ করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। পরে আটক ইব্রাহিমকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশে উদ্ধার হওয়া মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন