শনিবার, 14 নভেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

পাথরঘাটায় ইসলামী আন্দোলনের নতুন দ্বি-বার্ষিক শুরা অধিবেশন ও নতুন কমিটি ঘোষণা।

ছাব্বির আহমাদ | 04 সেপ্টেম্বর 2026, 02:47 AM | পঠিত: 71 বার
FB_IMG_1788442311387
নিজস্ব প্রতিবেদক: বরগুনার পাথরঘাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। আজ বিকেল ৩টায় পাথরঘাটা শহরের সংকল্প ট্রাস্ট মিলনায়তনে এ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা এম এস সোহাগ বাদশার সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনটি অনুষ্ঠিত হয়। অধিবেশনে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য ঘোষিত নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা ডা. এম এস সোহাগ বাদশা। এছাড়া সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মুহাম্মদ কামাল হোসেন মুন্সি। নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি: মুফতি হোসাইন আহমদ হেলালী সহ-সভাপতি: মাওলানা মনিরুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি: প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক: মাস্টার মুহাম্মদ জিয়াউদ্দিন মাহমুদ অধিবেশনে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শেষে নতুন দায়িত্বশীলদের প্রতি শুভকামনা জানানো হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁদের দ্বীনের খেদমতে কবুল হওয়ার জন্য দোয়া করা হয়

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ