পিরোজপুরে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাল ইসলামী ছাত্র আন্দোলন।
নিজস্ব প্রতিবেদক:
গত ১০ আগস্ট এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ দিতে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখা।
পরীক্ষার ফল প্রকাশের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের আগামী দিনের পথচলায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। শিক্ষার্থীদের সাফল্যে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ, সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তাদের কঠোর পরিশ্রম, পরিবার ও শিক্ষকদের সহযোগিতার ফসল। এ সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য।
১০ আগস্ট ফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন