তালতলীতে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার তালতলীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সারোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আহ্বায়ক এইচ এম আব্দুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন মাতুব্বর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আহ্বায়ক সদস্য জাহিদুল ইসলাম সিকদার।
সম্মেলনে সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সদস্যদের উপস্থিতি ছিল।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন